September 3, 2026

দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কায় নিহত ১, আহত ২০

0
faridpur-2-20260903213849.jpg


ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের মধুখালীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের সজোর ধাক্কায় বাসটির সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

​বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মধুখালী উপজেলার বনমালীদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা সম্ভব হয়নি।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের বনমালীদিয়া এলাকায় রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল একটি ট্রাক। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার প্রাণ হারান। এ দুর্ঘটনায় বাসের আরও অন্তত ২০ জন যাত্রী আহত হন।

পরে খবর খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জাগো নিউজকে বলেন, দুর্ঘটনাকবলিত যান দুটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

এন কে বি নয়ন/কেএইচকে/জেআইএম/ইএ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *