September 1, 2026

তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে: রিজভী

0
fb-img-1787336934185-20260822004334-mt3v5x1lgfcbdeo-20260822101926.jpg


প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘এই ক্ষুধার্ত দেশ, দারিদ্র্য দেশ, দুর্ভিক্ষপীড়িত দেশ ১৯৭২ থেকে ১৯৭৫ সালে মানুষ আমগাছের পাতা চিবিয়ে খেয়েছে। দেশি-বিদেশি চক্রান্তকারীরা জিয়াউর রহমানকে হত্যা করলো। এই দেশপ্রেমিক নেতাকে কেন হত্যা করলেন? তিনি কিন্তু জাতীয় স্বাধীনতা রক্ষা করতে চেয়েছেন। তিনি সার্বভৌমত্ব রক্ষা করতে চেয়েছেন। তিনি কোনো প্রভুর কথায় চলতে চাননি। এ কারণে দেশি-বিদেশি চক্রান্তেই জিয়াউর রহমানকে সেদিন হত্যা করা হয়েছে।’

তিনি বলেন, ‘একজন দেশপ্রেমিকের হাতে, একজন মুক্তিযোদ্ধার হাতে যে দল তৈরি হয়, আর যাই হোক, সে দলকে নিশ্চিহ্ন করা যাবে না। এ দেশের এক মহীয়সী মহিলা, যাকে অত্যাচার-নিপীড়ন করার পরেও যাকে দেশ থেকে সরানো যায়নি। জনগণের সঙ্গে থেকেছেন, জনগণের পক্ষে কথা বলেছেন মৃত্যুর দিন পর্যন্ত। সেই দলকে কখনোই আপনি ধংস করতে পারবেন না।’

রিজভী বলেন, নানা ষড়যন্ত্র করেও এই দলকে ব্যর্থ করা যায়নি। আগামীতেও যাবে না। বরং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে এবং অর্থনীতির সব সূচকে স্বয়ংসম্পূর্ণ হবে।

কেএইচ/এমএমকে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *