September 11, 2026

ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক

0
796322120-1055578177069991-6460196492836025552-n-mttbxczv7rzpijc-20260909060045.jpg


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কক্সবাজার স্টুডেন্টস ফোরামের (সিএসএফ) ২০২৬ সালের নির্বাচন হয়েছে। এতে এমরান খান সভাপতি এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারেক রহমান শাকিব সাধারণ সম্পাদক হয়েছেন।

সেই সঙ্গে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আহমেদ আল শাহিক সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঢাবির সিনেট ভবনে নির্বাচনের পর ফলাফল প্রকাশ করা হয়। মোট ভোটার ছিলেন ৩২২ জন। এর মধ্যে ২৮২টি ভোট পড়ে।

নির্বাচন শেষে সংগঠনটির বিদায়ী সভাপতি বলেন, ‘সিএসএফের সভাপতির দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করতে পারলাম।’

নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটি সংগঠনকে আরও গতিশীল করবে এবং শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করবে।

সিএসএফের নবনির্বাচিত নেতাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সংগঠনটির সদস্যরা।

আরটি/একিউএফ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *