August 30, 2026

ঢাকার ছয় থানায় পুলিশের অভিযানে গ্রেফতার ৭৬

0
pay-mtfynkiph1ybwiq-20260830213738.jpg


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ৭৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. জুলহাস (৪২), মো. রাব্বী (১৯), মো. তারিকুল (১৯), মো. সাগর মোল্লা (২৬), মো. জুয়েল রানা (৩০), রনি বিশ্বাস (৩১), শারমিন বেগম (২২), রমজান আলী (২৪), মো. পারভেজ (৩০), সামসুদ্দিন আহামেদ মুন্না (৩০), হানিফ হোসেন ওরফে জয় (২৬), মো. ওসমান (৩৫), মো. সাগর (২০), আরিফ হোসেন (২১), অহন মজুমদার (২২), কালাম হোসেন (৪৮), তাফসির আরেফিন খান (২৫), মো. খোকন (২৫), সুমন মিয়া (৩০), ইমাম হোসেন আন্তর (১৯)।

এছাড়াও রয়েছেন- আশরাফুল তালুকদার (২৩), হাবিব মন্ডল (১৮), বাদশা মিয়া (২০), রফিকুল ইসলাম ওরফে রাফাত চকদার (২৫), সামসুদ্দিন আহামেদ মুন্না (৩০), চাঁন মিয়া (২০), আজমান আহমেদ জসি (৪০), জুয়েল মিয়া (৪০), মো. সাব্বির, এজাজুল হক রুবেল, আমির হাসান (২১), সিরাজুল মৃধা (২৮), কবির (২৬), লিমন (১৯), শান্ত ইসলাম পৃথিবী (২৭), জাবেদ চুন্না (৩০), হৃদয় আহম্মেদ রোহান (২৯), মো. শাহিন (৩৫), বাপ্পি শেখ (২২), রাইসুল ইসলাম (২৭), শাখাওয়াত তালুকদার (৪৫), রাশেদ আলী (২৪), মো. শুভ (৩৩), মোহাম্মদ আলী (৩৫), মাহবুব আলম রাজিব (৪২), কামরুল ইসলাম (২৪), আইয়ুব আলী (২৪), মাহমুদ হোসেন (২৬)।

এছাড়াও দ্বীন ইসলাম (২৫), মো. মহিউদ্দিন (২৭), শুভ দাস (২৯), সায়েম হাসান (২৬), মো. মারুফ (২২), মো. হৃদয় (২২), সাজ্জাদ নয়ন (২৮), সুজন (২২), হৃদয় (২২), মো. পিন্টু (১৯), মো. সাগর (২৬), মো. সবুজ, রাজন চক্রবর্তী (৩২), নুর ইসলাম (২৬), আপেল মিয়া (২৫), মো. শামীম (৩৮), আমিন বাদশা (৩০), সামসুর রহমান ওরফে মিঠু (২১), জহিরুল ইসলাম (২৮), আল আমিন (২৪), জনি মন্ডল (২৩), সাকিব হাসান (১৯), মো. সাকিল (১৯), মঞ্জুরুল ইসলাম (৩৪), মো. আরিফ (২৮), দেলোয়ার হোসেন ও আইনের সঙ্গে সংঘাতে জড়িত দুই শিশুকে গ্রেফতার করা হয়েছে।

তেজগাঁও বিভাগের বরাত দিয়ে আকতার হোসেন বলেন, শনিবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানা ১১ জন, শেরেবাংলা নগর থানা ১২ জন, মোহাম্মদপুর থানা ৩২ জন, আদাবর থানা ১০ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৮ জন ও হাতিরঝিল থানা পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

কেআর/কেএসআর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *