September 4, 2026

ছুটির দিনে সকালে অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

0
polu1-20230218131554.jpg


আজ ছুটির দিন ঢাকার বায়ুর মান অস্বাস্থ্যকর। এদিন বায়ুদূষণের শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর। সেখানকার বাতাসের মানও বিপজ্জনক।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৩ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এয়ার কোয়ালিটি ইনডেক্সে আজ ঢাকার বায়ুদূষণের স্কোর ১৩২। সে হিসাবে এখানকার বাতাস অস্বাস্থ্যকর।

কুচিং শহরের দূষণ স্কোর ৩১৬ অর্থাৎ এখানকার বাতাস বিপজ্জনক পর্যায়ে রয়েছে। এরপরে রয়েছে উগান্ডার কামপালা। সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

এসএনআর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *