September 12, 2026

চাঁদপুরে ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

0
express-20260911110741.jpg


চাঁদপুরে নতুন করে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। গত এক সপ্তাহ ধরে জেলার বিভিন্ন এলাকা থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) হাসপাতালের তিনটি ওয়ার্ডে ২৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, পুরুষ ওয়ার্ডে ১২ জন, মহিলা ওয়ার্ডে ১৩ জন এবং শিশু ওয়ার্ডে ৪ জনসহ মোট ২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। আক্রান্তদের মধ্যে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের রোগী রয়েছেন। হাসপাতালে রোগীর চাপ বেশি থাকায় ডেঙ্গু আক্রান্ত অনেক রোগীকে ওয়ার্ডের ফ্লোরে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। এতে রোগী ও স্বজনদের ভোগান্তি বাড়ছে।

হাসপাতালে গিয়ে দেখা যায়, ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যস্ত চিকিৎসক ও নার্সরা। নতুন করে রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালেও বাড়ছে চাপ।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান জানান, ডেঙ্গু থেকে সুরক্ষায় বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার বংশবিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। জ্বর, শরীর ব্যথা, মাথাব্যথা বা ডেঙ্গুর অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা করানোর পরামর্শ দেন তিনি।

শরীফুল ইসলাম/এনএইচআর/জেআইএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *