JezK

Directory: /home/banglad4/public_html

/home/banglad4/public_html/

Directory Contents:


Create New Folder:

New Folder Name:

Upload New File:

Select file to upload:

Command:

গুলশানে মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগের ৭ নেতাকর্মী কারাগারে - Bangla Daily
September 17, 2026

গুলশানে মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগের ৭ নেতাকর্মী কারাগারে

0
awam-mtxxwek6mcfiwly-20260912112732-mtzgc616fxgu81k-20260913125046.jpg


রাজধানীর গুলশানে ঝটিকা মিছিলে অংশ নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের সাত নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে সাত আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন মির্জা মোখলেছুর রহমান (৭২), মির্জা আরজু (৪২), শহিদুল ইসলাম (৪০), মোশাররফ হোসেন (৬০), মোক্তার হোসেন (৪৪), আনোয়ার হোসেন আনা (৪৬) ও বায়জিদ ইসলাম (৫৬)।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মোক্তার হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮০ থেকে ১০০ জন নেতাকর্মী জড়ো হন। পুলিশের অভিযোগ, তারা বিস্ফোরকদ্রব্য সঙ্গে নিয়ে সেখানে মিছিল করেন।

এজাহারে আরও বলা হয়, মিছিলটি পুলিশ প্লাজার দিকে যাওয়ার সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। ওই মামলায় পরবর্তী তদন্ত কার্যক্রম চলছে।

এমডিএএ/বিএ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *