September 9, 2026

গুরুতর অসুস্থতার সংবাদে ভাই গিয়ে পেলেন বোনের ঝুলন্ত মরদেহ

0
halisohor-thana-mpxh7n9yroreilq-20260603090202-mtuhvyx409cqijy-20260910013519.jpg


রাজধানীর লালবাগে বাসা থেকে তৌহিদা হোসেন তিশা (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, তাকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বিসি দাস স্ট্রিট-সংলগ্ন একটি পাঁচতলা ভবন থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

তিশা ধোলাইখাল জোড়পুলের মো. গিয়াস উদ্দিনের মেয়ে।

নিহতের ভাই রাজীব বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে তিশার শাশুড়ি ফোন করে তিশা গুরুতর অসুস্থ জানিয়ে তাদের দ্রুত ঘটনাস্থলে যেতে বলেন। খবর পেয়ে তারা সেখানে গিয়ে দেখতে পান তিশার নিথর দেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে।

রাজীব জানান, বেশ কিছুদিন ধরেই নানা পারিবারিক বিষয় নিয়ে তিশার সঙ্গে তার শাশুড়ির ঝগড়া চলছিল এবং বুধবার সকালেও তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। রাজীবের দাবি, তিশাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়।

লালবাগ থানার পুলিশ জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল তৈরি করে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বেলায়েত হোসাইন বলেন, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। এটি হত্যা না কি আত্মহত্যা, তা ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।

কেএজেডআইএ/একিউএফ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *