September 11, 2026

কাভার্ডভ্যানের ধাক্কায় শরীর থেকে বিচ্ছিন্ন মোটরসাইকেলচালকের মাথা

0
express-20260911110741.jpg


চট্টগ্রামের সাতকানিয়ায় মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কায় সোহাগ মিঞা (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলচালক সোহাগ মিঞার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় সুমন মিঞা নামের আরও একজন আহত হন।

নিহত সোহাগ মিঞা হবিগঞ্জের সুনেশ্বর এলাকার আক্তার হোসেনের ছেলে। আহত সুমনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা জানান, সোহাগ ও সুমন মোটরসাইকেলে করে কেরানিহাটের দিকে যাচ্ছিলেন। পথে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ওই মোটরসাইকেলের চালক সোহাগ ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আহত সুমনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। প্রাথমিকভাবে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি সালাহ উদ্দিন চৌধুরী।

এমআরএএইচ/কেএসআর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *