September 6, 2026

কর দেওয়ার ক্ষেত্রে মানুষের মধ্যে ভীতি আছে, এটা দূর করবে এনবিআর

0
amir-khusro-jpg-11-mtppdpm6wy059ly-20260906170723.jpg


অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কর দেওয়ার ক্ষেত্রে মানুষের মধ্যে একটি ভীতি আছে। করদাতাদের অডিট ভীতি ও হয়রানি রোধ করতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর নীতি প্রণয়ন ও বাস্তবায়ন শাখাকে আলাদা করা হচ্ছে।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘নানা কারণে দেশে করের আওতায় আসার ক্ষেত্রে মানুষের মধ্যে একটি ভীতি আছে। এজন্য মানুষ করের আওতায় আসতে চায় না। শুধু অডিটের বিষয় নয়, করদাতাদের ভয়ভীতির পেছনে আরও অনেকগুলো বাধা রয়েছে।’

কর ব্যবস্থাকে সহজ করতে এনবিআরের কাঠামোগত পরিবর্তনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা পুরো কর ব্যবস্থাকে বাইফারকেশনে (বিভাজন) নিয়ে যাচ্ছি। এনবিআরে যারা কর নীতি প্রণয়ন করবেন এবং যারা বাস্তবায়ন করবেন, তাদের আলাদা করা হচ্ছে। আগে এই জায়গায় বড় দুর্নীতির সুযোগ এবং প্রভাব খাটানোর অবকাশ ছিল। নীতি প্রণয়ন ও বাস্তবায়ন আলাদা হলে দুর্নীতির সেই সুযোগ অনেকটাই কমে যাবে।’

বাস্তবায়নের ক্ষেত্রে সরকার স্বচ্ছতা আনার চেষ্টা করছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা চাই প্রত্যেক করদাতা যেন সহজে কর দিতে এগিয়ে আসেন। বাংলাদেশে কর-জিডিপি অনুপাত খুবই কম। বিগত দিনে এ বিষয়ে অব্যাহত চেষ্টা না থাকায় আমরা অনেক পিছিয়ে গেছি। আমরা কর ব্যবস্থা যত সহজ করবো, তত বেশি জনগণ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবে। সেদিকে আমরা মনোযোগী হয়েছি।’

এমওএস/এসএইচএস



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *