JezK

Edit File: .user.ini


ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদী শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না - Bangla Daily
September 14, 2026

ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদী শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না

0
og_1789312689_6aa6beb136d0d.jpeg


সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, দলকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। সবাই একতাবদ্ধ থাকলে কোনো ফ্যাসিবাদী শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না। এজন্য দলীয়ভাবে নিজেদের ভিত শক্তিশালী করতে হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পাবনা শিল্পকলা অ্যাকাডেমিতে পাবনা জেলা বিএনপির আয়োজনে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, পাবনার যত সমস্যাই থাকুক না কেন, জেলার নেতৃবৃন্দের সম্মিলিত প্রচেষ্টায় সব সমস্যার সমাধান করা সম্ভব। পাবনাবাসীর সব চাওয়া-পাওয়া সরকারের কাছ থেকে আদায় করে নেওয়া হবে ইনশাআল্লাহ।

জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব ও জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকারসহ অনেকে।

উন্নয়নসহ সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য পাবনার দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলকে ফুলেল শুভেচ্ছা জানান পাবনা জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলমগীর হোসাইন নাবিল/কেএইচকে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *