September 5, 2026

এক সপ্তাহ পর রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটকের ঢল

0
rang-2-20260905161940.jpg


রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে সাত দিন পর পর্যটক প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

এতে রাঙ্গামাটি বেড়াতে আসা পর্যটকদের ঢল নেমেছে ঝুলন্ত সেতুতে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

‎গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পাওয়ায় গত ২৯ আগস্ট ঝুলন্ত সেতুটি ডুবে যায়। এরপর নিরাপত্তার কারণে সেদিন দুপুর থেকে সেতুতে পর্যটকদের প্রবেশ ও চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।



‎তবে কাপ্তাই হ্রদের পানি কমতে থাকায় শুক্রবার বিকেলে সেতুটির অধিকাংশ অংশ ভেসে ওঠে। পানি নেমে যাওয়ার পর কর্তৃপক্ষ সেতুটি ধুয়ে-মুছে প্রয়োজনীয় মেরামত করেছে।

‎পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, কাপ্তাই হ্রদে পানি কিছুটা কমে আসায় সেতুর পাটাতন থেকে পানি নেমে গেছে এবং পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ থেকে পর্যটকরা ঝুলন্ত সেতুতে প্রবেশ করতে পারবেন।

আবু দারদা খান আরমান/কেজে/এএসএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *