September 5, 2026

ইসাকের জোড়া গোলে ইপসউইচকে সহজেই হারালো লিভারপুল

0
og_1788577229_6a9b85cde9ab1.jpeg


ইংলিশ প্রিমিয়ার লিগে নবাগত ইপসউইচ টাউনকে সহজেই হারিয়েছে লিভারপুল। পোর্টম্যান রোডে জোড়া গোল করে ক্লাবটির হয়ে নিজের প্রথম ডাবল পূর্ণ করেছেন আলেকজান্ডার ইসাক। তাতেই চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে প্রথম জয় পেয়েছে লিভারপুল।

রেকর্ড ১২ কোটি ৫০ লাখ পাউন্ডে সুইডিশ এই স্ট্রাইকার নিউক্যাসল ইউনাইটেড থেকে লিভারপুলে যোগ দেওয়ার ১২ মাস পর নিজের সবচেয়ে বিধ্বংসী পারফরম্যান্সটি উপহার দিলেন। ম্যাচের প্রথম ৯ মিনিটের মধ্যেই কিয়েল শেরপেনকে দুবার পরাস্ত করে দলকে জয় এনে দেন তিনি।

সাফোকের মাঠে পাওয়া এই জয় ছিল আন্দোনি ইরাওলার মেয়াদে প্রথম জয়ও। ফলে প্রিমিয়ার লিগে প্রথম তিন ম্যাচে জয়হীন থেকে ব্রেন্ডন রজার্সের পর ক্লাবটির প্রথম কোচ হিসেবে অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়ার হাত থেকেও বেঁচে গেলেন তিনি।

এই জয়ে ইপসউইচ নেমে গেছে পয়েন্ট তালিকার ১৩ নম্বরে। অন্যদিকে লিভারপুল উঠে এসেছে পঞ্চম স্থানে। যদিও সপ্তাহান্তের বাকি ম্যাচগুলো এখনো অনুষ্ঠিত হয়নি।

ম্যাচ শুরর মাত্র ছয় মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। কোডি গাকপোর দুর্দান্ত পাস পেয়ে শেরপেনের কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান ইসাক। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের ম্যাচে এই প্রথম আগে গোল করল লিভারপুল। এর আগে নটিংহাম ফরেস্ট ও নিউক্যাসলের বিপক্ষে ম্যাচে পিছিয়ে পড়েছিল তারা।

এর ঠিক মিনিট তিনেক পর আবারও গাকপো ও ইসাকের সমন্বয়ে ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ইসাকের গোলে গাকপোর এটি তৃতীয় অ্যাসিস্ট। দলবদলের সময় ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন এই ডাচ ফরোয়ার্ড।

ম্যাচের বয়স যখন ৩০ মিনিট তখন ব্যবধান কমানোর সুযোগ পেয়েও ব্যর্থ হয় ইপসউইচ। তবে অভিষেক ম্যাচে শুরু থেকেই মাঠে থাকা রোনাল্ড আরাউহোর সময়োপযোগী শেষ মুহূর্তের হস্তক্ষেপে ডাইজন মায়েদার গোলের সুযোগ নষ্ট হয়।

হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন ইসাক। কিন্তু বিরতির ঠিক আগে ফ্লোরিয়ান ভির্টজের নিচু ক্রস থেকে গোল করার পর সহকারী রেফারি অফসাইডের পতাকা তুললে সেটি বাতিল হয়ে যায়।

দ্বিতীয়ার্ধে ঘরের মাঠের দলটি লিভারপুলের রক্ষণে কিছুটা চাপ তৈরি করেছিল। তবে দলবদলের শেষ সময়ে প্রিমিয়ার লিগের অন্যতম সর্বোচ্চ নিট ট্রান্সফার ব্যয় করে বেশ কয়েকজন নতুন খেলোয়াড় দলে ভেড়ালেও আক্রমণে ধার দেখাতে পারেনি ইপসউইচ।

ম্যাচের শেষ ২৫ মিনিটে লিভারপুল সমর্থকদের আনন্দের আরেকটি কারণ আসে। নতুন সাইনিং ব্র্যাডলি বারকোলাকে প্রথমবারের মতো মাঠে দেখার সুযোগ পান তারা। সোমবার প্যারিস সেন্ট জার্মেই থেকে ১২ কোটি ৩০ লাখ পাউন্ডের চুক্তিতে লিভারপুলে যোগ দিয়েছেন এই ফরোয়ার্ড।

আইএন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *