August 30, 2026

অভিনেত্রীকে প্রকাশ্যে চুমু, ব্যাখ্যা দিলেন রাম কাপুর

0
omar-sani-mtdxzcfjm18z9x0-20260829113248.jpg


রিয়েলিটি শোতে তরুণ অভিনেত্রী শ্রেয়া কালরার গালে প্রকাশ্যে চুমু দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা রাম কাপুর। ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠলেও এতদিন এ বিষয়ে নীরব ছিলেন তিনি।

অবশেষে সেই বিতর্ক নিয়ে মুখ খুলে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাম কাপুর দাবি করেন, শ্রেয়াকে চুমু দেওয়ার পেছনে তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। বরং বিষয়টিকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে মনে করেন তিনি।

অভিনেতা জানান, এ নিয়ে শ্রেয়া কালরার সঙ্গে তার একাধিকবার কথা হয়েছে। শ্রেয়া বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিয়েছেন বলেও দাবি করেন তিনি।

রাম কাপুর বলেন, ‘শ্রেয়ার সঙ্গে আমার এ নিয়ে বেশ কয়েকবার কথা হয়েছে। সে বিষয়টি বুঝতে পেরেছে। আমি বরাবরই এমন। আমি মেলামেশা ও অঙ্গভঙ্গির ক্ষেত্রে একটু বেশি খোলামেলা ধরনের মানুষ। পুরো ক্যারিয়ারজুড়েই আমি এমন ছিলাম। তাই কোনো প্রেক্ষাপট ছাড়া বিতর্ক তৈরি হলে সেটি আমি বিন্দুমাত্র পরোয়া করি না।’

নিজের দীর্ঘ অভিনয়জীবনের প্রসঙ্গ টেনে অভিনেতা আরও বলেন, ‘আমি অত্যন্ত গর্বিত যে, এই ইন্ডাস্ট্রিতে আমার ২৭ বছরের পথচলায় আমার সঙ্গে কাজ করা কোনো নারী সহকর্মী কখনো আমার বিরুদ্ধে একটি অভিযোগও তোলেননি। তাই লোকে কী বলল তাতে আমার কিছু যায়-আসে না, আমি যেমন আছি তেমনই থাকব।’

সম্প্রতি ওজন কমিয়ে নতুন লুকে হাজির হয়ে প্রশংসা কুড়িয়েছিলেন রাম কাপুর। খাদ্যাভ্যাস ও শরীরচর্চায় পরিবর্তন এনে তার এই শারীরিক রূপান্তর নিয়ে বেশ আলোচনা হয়েছিল। তবে সেই আলোচনার মধ্যেই শ্রেয়া কালরাকে চুমু দেওয়ার ঘটনাকে ঘিরে নতুন করে বিতর্কের মুখে পড়েন অভিনেতা।

 

এলআইএ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *