September 2, 2026

মালয়েশিয়ার শ্রমবাজারের প্রস্তুতিতে চার দেশের যৌথ পদক্ষেপ

0
1-mtjjasvzwlrh2d8-20260902092834.jpg


বিশ্বজুড়ে দ্রুত বদলে যাচ্ছে কর্মবাজার। প্রযুক্তির বিস্তার ও নতুন ধরনের কাজের চাহিদার সঙ্গে তাল মেলাতে দক্ষ মানবশক্তি গড়ে তোলায় জোর দিচ্ছে মালয়েশিয়া।

এরই অংশ হিসেবে ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ফিলিপাইনকে নিয়ে গঠিত বিম্প-ইএজিএ অঞ্চলে প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও কর্মশক্তির সক্ষমতা বাড়াতে আঞ্চলিক সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে দেশটি।

এ লক্ষ্যে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় (কেসুমা) বিম্প-ইএজিএ সামাজিক ও সাংস্কৃতিক এবং শিক্ষা ক্লাস্টারের ১১তম বৈঠকে অংশ নিয়েছে। ১ সেপ্টেম্বর ব্রুনাই দারুসসালামের সংস্কৃতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত বৈঠকে সদস্য দেশগুলোর সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকে সভাপতিত্ব করেন সারাওয়াকের শিক্ষা, উদ্ভাবন ও মেধা উন্নয়ন মন্ত্রণালয়ের উপ-স্থায়ী সচিব এবং বিম্প-ইএজিএ সামাজিক ও সাংস্কৃতিক ক্লাস্টারের চেয়ারপারসন ক্যারোলিন ক্লিওফাস জোসেফ।

বৈঠকে ক্লাস্টারের অধীনে চলমান বিভিন্ন কর্মসূচি ও প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি আগামী নভেম্বর অনুষ্ঠেয় বিম্প-ইএজিএ নেতৃত্ব পর্যায়ের বৈঠকের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়।

মানবসম্পদ উন্নয়ন নিয়ে আলোচনায় প্রশিক্ষণ, কারিগরি দক্ষতা ও কর্মশক্তির সক্ষমতা বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হয়। পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদা মেটাতে অঞ্চলটির কর্মীদের আরও দক্ষ, প্রতিযোগিতামূলক ও দ্রুত পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিম্প-ইএজিএ সামাজিক ও সাংস্কৃতিক ক্লাস্টারের অধীনে তিনটি প্রধান ওয়ার্কিং গ্রুপ রয়েছে—মানবসম্পদ উন্নয়ন, সামাজিক-সাংস্কৃতিক ও শিক্ষা এবং যুব ও ক্রীড়া উন্নয়ন।

কেসুমা মানবসম্পদ উন্নয়ন ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে এ কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছে। মন্ত্রণালয়টির লক্ষ্য হলো—দক্ষতা ও প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর পাশাপাশি সদস্য দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় জোরদার করে ভবিষ্যতের কর্মবাজারের উপযোগী মানবসম্পদ তৈরি করা।

মন্ত্রণালয়টি মনে করছে, প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে কর্মক্ষেত্রের ধরনও দ্রুত বদলাচ্ছে। তাই আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণকে আরও কার্যকর করা গেলে বিম্প-ইএজিএ অঞ্চলের কর্মশক্তির সক্ষমতা ও প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী হবে।

এমআরএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *