September 11, 2026

নাশকতার গোপন বৈঠকের অভিযোগ, ছাত্রলীগ নেতা গ্রেফতার

0
og_1789155878_6aa45a2681f15.jpeg


নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঠাকুরগাঁও জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক উসমান গনীকে (৩৫) গ্রেফতার করেছে পঞ্চগড় পুলিশ। শুক্রবার রাতে আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে আটোয়ারী থানা পুলিশ।

গ্রেফতার উসমান গনী আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের প্রেসিডেন্টপাড়া এলাকার জয়নুদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, ফেসবুকে প্রচারণা চালিয়ে ‘ঝটিকা মিছিল’ এবং নাশকতার জন্য গভীর রাতে গোপন বৈঠক করার অভিযোগে গত মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও সদর থানায় দুইটি মামলা হয়। পুলিশ বাদীর ওই মামলায় ওসমান গণীসহ নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ৩১ জনের নামসহ অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়।

মামলা অভিযোগ থেকে জানা গেছে, গত ৩১ আগস্ট ভোরে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে সালন্দর ইউনিয়নের তেলিপাড়া এলাকায় এবং ঠাকুরগাঁও শহরের আর্ট গ্যালারি এলাকার সড়কে ছাত্রলীগের নেতাকর্মীরা গোপন বৈঠকসহ সরকারবিরোধী স্লোগান দিতে জড়ো হন। খবর পেয়ে পুলিশ পৌঁছালে তারা পালিয়ে যান। এ ঘটনায় মঙ্গলবার দুটি মামলা করে পুলিশ।

তবে আটোয়ারী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা পূর্বের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে জানায় পুলিশ।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, গ্রেফতারের পর তাকে আটোয়ারী থানায় আনা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

এসএইচএ/এমআইএইচএস



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *