September 5, 2026

চাইনিজ সাজে মেহজাবীনকে ফ্যাশনে টেক্কা দিলেন আদনান

0
e7-20260905141527.jpg


হংকংয়ের ঝলমলে নিয়ন আলো, পুরোনো দিনের ট্যাক্সি আর রাতের শহরের ব্যস্ততা-সবকিছুর মাঝেই যেন সিনেমার পর্দা থেকে উঠে এসেছেন মেহজাবীন চৌধুরী। স্বামী আদনান আল রাজীবের সঙ্গে তার সাম্প্রতিক ফটোশুটে ধরা পড়েছে ওং কার-ওয়াইয়ের সিনেমাটিক আবহ। তবে ছবিগুলোর সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে মেহজাবীনের সাজপোশাক।

ছবি: ফেসবুক থেকে

মেহজাবীনকে দেখা গেছে গাঢ় সবুজ রঙের ঐতিহ্যবাহী চীনা পোশাক চিওংসাম বা কিপাওতে। ফিটেড সিলুয়েটের এই পোশাকটির সবচেয়ে নজরকাড়া দিক এর ফুলেল নকশা। সবুজ কাপড়ের ওপর লাল, কমলা ও হলুদ টোনের বড় বড় ফুলের মোটিফ পুরো পোশাকটিকে দিয়েছে ভিনটেজ চায়নিজ ফ্যাশনের আবহ।

ছবি: ফেসবুক থেকে

পোশাকটির হাই নেকলাইন এবং শরীরঘেঁষা কাটিং চিওংসামের চিরাচরিত বৈশিষ্ট্যকে আরও স্পষ্ট করেছে। কোমর থেকে নিচের দিকে ফিটেড ডিজাইন এবং এক পাশে উঁচু স্লিট থাকায় লুকটিতে এসেছে আধুনিকতার ছোঁয়াও।

 

ছবি: ফেসবুক থেকে

চিওংসামের রং বেছে নেওয়ার ক্ষেত্রেও ছিল দারুণ স্টাইলিং। গাঢ় সবুজ বেসের ওপর উজ্জ্বল ফুলেল মোটিফ রাতের শহরের লাল-কমলা নিয়ন আলোর সঙ্গে মিশে গিয়ে ছবিতে তৈরি করেছে গভীর সিনেমাটিক টোন। দূর থেকে পোশাকটি যেমন নজর কাড়ে, কাছ থেকে দেখা যায় এর নকশার সূক্ষ্মতাও।

ছবি: ফেসবুক থেকে

এ ধরনের ফ্লোরাল চিওংসাম সাধারণত চীনা ঐতিহ্য ও নারীত্বের একটি পরিশীলিত মিশ্রণ তৈরি করে। মেহজাবীনের ক্ষেত্রে সেটিই যেন আরও আধুনিক, ফ্যাশন-ফরোয়ার্ড হয়ে ধরা দিয়েছে।

ছবি: ফেসবুক থেকে
পোশাকের সঙ্গে মেহজাবীনের হেয়ারস্টাইলও ছিল বেশ মানানসই। চুল ছোট করে গুছিয়ে, মুখের দুই পাশ পরিষ্কার রেখে তৈরি করা হয়েছে পরিপাটি লুক। খুব বেশি খোলা বা ভলিউম দেওয়া চুলের বদলে এই স্লিক স্টাইলই পোশাকটির ক্ল্যাসিক সৌন্দর্যকে সামনে এনেছে।

ছবি: ফেসবুক থেকে

বিশেষ করে চিওংসামের হাই নেক ও কলার ডিটেইল স্পষ্ট রাখতে চুলের এই সাজ ছিল কার্যকর। পুরো লুকেই তাই আধুনিক পার্টি গ্ল্যামারের চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে রেট্রো এলিগ্যান্স।

ছবি: ফেসবুক থেকে
মেহজাবীনের মেকআপও ছিল পোশাকের তুলনায় বেশ ব্যালান্সড। ত্বকে রাখা হয়েছে ন্যাচারাল ও গ্লোয়িং বেস। চোখে গাঢ় করে কাজ করা হলেও তা অতিরিক্ত ভারী নয়। আর ঠোঁটে লালচে টোনের লিপস্টিক পুরো চেহারায় এনে দিয়েছে পোশাকের ফুলেল মোটিফের সঙ্গে সামঞ্জস্য।

ছবি: ফেসবুক থেকে

এই সাজে গয়নার ব্যবহারও ছিল খুব সংযত। বড় কোনো নেকলেস বা অতিরিক্ত গয়না দিয়ে চিওংসামের নকশাকে ঢেকে দেওয়া হয়নি। বরং কানের ছোট ও পরিপাটি অলংকারেই সাজটি সম্পূর্ণ করা হয়েছে। 

ছবি: ফেসবুক থেকে

চিওংসামের হাই নেকলাইন এবং গলার কাছের ডিটেইলের কারণে ভারী নেকপিস না পরার সিদ্ধান্তটিও লুকটিকে আরও পরিশীলিত করেছে।

ছবি: ফেসবুক থেকে

পায়ের সাজেও মেহজাবীন ধরে রেখেছেন রেট্রো আবহ। তার পায়ে দেখা গেছে বাদামি-কালচে টোনের স্ট্র্যাপি হিল, যার সামনের অংশ বন্ধ এবং চিকন স্ট্র্যাপ গোড়ালির কাছে গিয়ে জড়ানো। জুতাটির ডিজাইনে আধুনিকতার চেয়ে বেশি রয়েছে পুরোনো দিনের ফেমিনিন চার্ম।

ছবি: ফেসবুক থেকে

শুধু মেহজাবীন নন, ছবিতে আদনান আল রাজীবের পোশাকেও ছিল একই সময়ের ছাপ। সাদা শার্টের সঙ্গে কালো টাই, ঢিলেঢালা কালো ট্রাউজার ও কালো স্যুট-সব মিলিয়ে তার লুকে এসেছে ষাটের দশকের রেট্রো পুরুষালি স্টাইল।

ছবি: ফেসবুক থেকে

তবে স্যুটটি গায়ে না পরে কাঁধে ঝুলিয়ে রাখার ভঙ্গি পুরো সাজে যোগ করেছে খানিকটা ক্যাজুয়াল কুলনেস। মেহজাবীনের ফিটেড চিওংসামের বিপরীতে তার ঢিলেঢালা স্যুট ও টাই তৈরি করেছে দারুণ ভিজ্যুয়াল কনট্রাস্ট।

ছবি: ফেসবুক থেকে

মেহজাবীনের চিওংসাম আর আদনানের কালো স্যুট-দুটি আলাদা ফ্যাশন স্টাইল হলেও ছবিতে একে অপরের পরিপূরক। একজনের পোশাকে চীনা ঐতিহ্য, অন্যজনের পোশাকে রেট্রো ওয়েস্টার্ন স্টাইল। আর পেছনে হংকংয়ের লাল নিয়ন আলো ও ব্যস্ত রাজপথ।

ছবি: ফেসবুক থেকে

তাই এই ফটোশুটে পোশাক শুধু সাজের অংশ হয়ে থাকেনি, বরং পুরো গল্পেরই একটি গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠেছে। ‘ইন দ্য মুড ফর লাভ’-এর আবহকে নিজেদের পোশাক, ভঙ্গি ও হংকংয়ের রাতের সঙ্গে মিশিয়ে মেহজাবীন-আদনান যেন তৈরি করেছেন নিজেদের এক টুকরো সিনেমার দৃশ্য।

এসএকেওয়াই



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *