August 30, 2026

প্রতিনিয়ত সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে জামায়াত: রাশেদ খাঁন

0
rash-ss-20260830233946.PNG


পুলিশ কিছু বলবে না জেনে জামায়াতে ইসলামী প্রতিনিয়ত সরকার পতনের স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

রোববার (৩০ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খান এসব কথা লেখেন।

jagonews24.com

পোস্টে তিনি লেখেন, আওয়ামী ফ্যাসিবাদী জামানায় জামায়াত কখনো সংসদ ভবনের আশপাশে গেছে? আর আজকে সংসদ অধিবেশন চলা অবস্থায় মব সৃষ্টির উদ্দেশে বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে সংসদ ভবন ঘেরাও করেছে জামায়াত! আর হুমকি দিয়ে আসছে পরবর্তীতে নাকি ভেতরে ঢুকে ২৪ এর মত অবস্থা করবে!

তিনি লেখেন, ২৪-এর গণঅভ্যুত্থানের সময় জামায়াতের কোনো নেতা সংসদের ভেতরে ঢুকেছিল? আজ যারা সংসদ ভবন ঘেরাওয়ে গেলো, তাদের একজনও কি বিগত ১৬ বছর সংসদের আশপাশে গিয়েছিল? আওয়ামী মুক্ত দুনিয়ায় তারা জানে পুলিশ কিছু বলবে না। এজন্য প্রতিনিয়ত পুলিশি পাহারায় সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে! কিন্তু তারা ভুলে গেছে পুলিশ প্রোটেকশনে ২৪-এর গণঅভ্যুত্থান হয়নি!

রাশেদ খাঁন লেখেন, পুলিশ প্রোটেকশন নিয়ে লংমার্চ কিংবা সচিবালয়-জাতীয় সংসদ ঘেরাও করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না। যারা বিরোধীদলই চালাতে পারে না, তারা হয়তো রাষ্ট্রকে অশান্ত করতে পারবে, কিন্তু কখনোই ক্ষমতায় গিয়ে দেশ চালাতে পারবে না।

এএমএ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *