September 14, 2026

নারী এশিয়া কাপ জিতেও কপালে ট্রফি জুটলো না ভারতের

0
og_1789354294_6aa761366e560.jpeg


গতবছর পুরুষদের ক্রিকেটে এশিয়া কাপ জিতেও ট্রফি পায়নি ভারত। গতকাল অষ্টমবারের মতো নারীদের এশিয়া কাপ জিতেও ট্রফি পাওয়া হলো না ভারতের। ফাইনালে শ্রীলঙ্কার মেয়েদের ৭২ রানে হারিয়েছে ভারতের মেয়েরা।

আগে ব্যাটিং করে শেফালি ভার্মার ৩৯ বলে ৬৮ ও স্মৃতি মান্ধানার ৩৯ বলে ৫৯ রানে ৫ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করে ভারত নারী দল। জবাব দিতে নেমে মাত্র ১১১ রানেই গুটিয়ে যায় লঙ্কানরা। ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট পান শ্রী চরনি। ৩টি দিপ্তি শর্মা। ব্যাট হাতে ৬৮ রান করার পর বল হাতে ১ উইকেট নিয়ে ফাইনালে সেরা খেলোয়াড় হয়েছেন শেফালি ভার্মা।

পুরুষদের এশিয়া কাপের মতো নারীদের ফাইনালের প্রধান অতিথি ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভি। যিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। ৫০ মিনিট দেরিতে শুরু হওয়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথমে রানার্সআপ শ্রীলঙ্কার খেলোয়াড়দের পদক দেওয়া হলেও আচমকাই অনুষ্ঠান শেষ করে দেওয়া হয়।

পুরস্কার বিতরণীর অপেক্ষার মধ্যে ভারতীয় দল নিজেরাই সেরা ফিল্ডারের জন্য পদক দেওয়ার আয়োজন করে। ফিল্ডিং কোচ শুভদীপ ঘোষের উদ্যোগে আয়োজিত সেই অনুষ্ঠানে নন্দনী শর্মার হাতে পদক তুলে দেন বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া। সেখানে বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লাও উপস্থিত ছিলেন।

গত বছরের পুরুষ এশিয়া কাপের ফাইনালের ঘটনাও মিলে গেছে। সেবারও নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত। পরে সাইকিয়া বলেছিলেন, নাকভি একই সঙ্গে পাকিস্তানের ‘প্রধান নেতাদের একজন’ হওয়ায় তার কাছ থেকে ট্রফি নিতে চায়নি ভারতীয় দল।

ভারতীয় নারী দলের কোচ আমোল মুজুমদার বলেন, ‘এই অবস্থান বিসিসিআই নিয়েছে এবং আমরা সেটির পাশে আছি। আমাদের জন্য এই টুর্নামেন্ট শেষ, আমরা চ্যাম্পিয়ন। এটিই যথেষ্ট। বোর্ডে ইতোমধ্যেই লেখা হয়েছে ভারত ২০২৬ এশিয়া কাপের চ্যাম্পিয়ন। তাই তাদের কাছে টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবেই শেষ।

আইএন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *