September 13, 2026

ঢাকায় হঠাৎ বৃষ্টি

0
og_1789268256_6aa61120acdea.jpeg


ভাদ্র মাসের ২৯ তারিখ আজ। গরমে যখন অতিষ্ঠ জনজীবন তখন রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ঢাকায় হঠাৎ বৃষ্টি শুরু হয়। এতে বিপাকে পড়েন অফিসগামী ও কর্মমুখী লোকজন।

সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার আকাশ ভেঙে হঠাৎ বৃষ্টি নামে। টানা দেড় ঘণ্টা ধরে বৃষ্টি ঝরে। সকালের ব্যস্ত সময়ে হঠাৎ এই বৃষ্টিতে কর্মমুখী মানুষ ও পথচারীরা বিপাকে পড়েন। অনেকে ছাতা নিয়ে বের না হওয়ায় বৃষ্টিতে ভিজে অফিসে যান।

টানা কয়েকদিনের ভ্যাপসা গরমের পর হঠাৎ বৃষ্টি নগরবাসীর মধ্যে কিছুটা স্বস্তি এনেছে। তবে বৃষ্টির কারণে যানবাহন ঠিক মতো না পাওয়ায় অনেককে বিপাকে পড়তে হয়।

এসএনআর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *