September 12, 2026

মিরপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৬৬

0
og_1789237469_6aa598dd77aa5.jpeg


রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬৬ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- আব্দুল বাতেন (২০), হৃদয় (২১), মো. রবিউল ইসলাম (২২), মো. ইব্রাহিম খলিলুল্লাহ (১৯), মো. সাফায়াত ভূঁইয়া (১৯), মো. জুয়েল শেখ (৩০), জায়েদ বিন জামান (২২), আবরার সিদ্দিকী (১৯), মো. আজম খান (২০), ওমর ফারুক (৩০), মো. সাঈদ (১৯), নিলয় বড়ুয়া (১৯), ইবনে জুবায়ের (২০), হিমেল মোল্লা (২১), মাইনুল আহম্মেদ মাহিম (১৮), মো. রাজিব হোসেন (৪০), মো. শুভ (২০), মেহেদী হাসান রাজা (১৮), শ্রী বাপ্পি সাহা (২৩), মো. মনিরুজ্জামান শান্ত (২৫), মো. মাহবুব (২৭), মো. রবিন (২৫), মো. চান মিয়া (৩৭), মো. সোহেল (৩৭), মো. মশিউর রহমান (৪০), মোস্তাফিজুর রহমান মাহিন (২২), আলামিন (২৬), মো. নাহিদ (২৬), মো. তপু (২৬), মো. রবিউল ইসলাম (২৭), মো. সামছুদ্দিন (২৭), মো. শামীম ইসলাম (২৫), দ্বীপ হালদার (২২), দূর্জয় গোলদার (২১), প্রণয় মন্ডল (২২), সরূপ হালদার (২২), হিমেল মাতুব্বর (২১), মো. সুমন (২৪), রাসেল খন্দকার (৪০), মো. এলেম বেপারী (৪০), মো. আলম বেপারী (৪৫), মো. বাবু (৪৪), মো. নাজমুল হোসেন (৩২), আবু বক্কর সিদ্দিক (৩২), মো. সোহান সিকদার, মো. এনায়েত আহমেদ (৫২), খলিল (২৫), মো. জাকির হোসেন (৪০), মো. শহিদুল ইসলাম এবং ১৭ জন আইনের সাথে সংঘাতে জড়িত শিশু।

মিরপুর মডেল থানার বরাত দিয়ে আকতার হোসেন বলেন, শনিবার (১২ সেপ্টেম্বর) থানার বিভিন্ন অরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

কেআর/এমআইএইচএস/



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *