September 10, 2026

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল

0
og_1789032397_6aa277cda0bec.jpeg


সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোরে তারা মিছিল নিয়ে বের হন। মিছিলের ভিডিও বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, ভোরে ৫০ থেকে ৬০ জন লোক হাইস গাড়ি ও মোটরসাইকেল নিয়ে মহাসড়কের ওপর হঠাৎ মিছিলটি বের করেন। এ সময় তারা ‘জয় বাংলা’ বলে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন। তবে কয়েক মিনিটের মধ্যেই মিছিলটি শেষ করে তারা দ্রুত স্থান ত্যাগ করেন।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলামের মুঠোফোনে কল করলে ফোনটি থানার উপ-পরিদর্শক প্রণয় কুমার প্রামাণিক রিসিভ করেন। ওসি ছুটিতে আছে বলে জানিয়ে তিনি জাগো নিউজকে বলেন, ওই ঝটিকা মিছিলের ভিডিও দেখেছি, তবে সেটা এই থানার মহাসড়কে হয়নি।

এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান জাগো নিউজকে বলেন, মিছিলটি কোন স্থানে হয়েছে, সেটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি।

এম এ মালেক/কেজে/জেআইএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *