September 8, 2026

১৫ হাজারে বিক্রি হলো এক ইলিশ

0
og_1788881976_6aa02c388708c.jpeg


ভোলার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে একটি রাজা ইলিশ। ২ কেজি ৫৬০ গ্রাম ওজনের ইলিশটি বিক্রি হয়েছে ১৫ হাজার টাকায়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরের এমন ঘটনা ঘটে ভোলার বিচ্ছিন্ন মনপুরা উপজেলার রামনেওয়াজ মাছ ঘাটে। পরে মাছটি আবার আরও বেশি মূল্যে বিক্রির জন্য কাওরান বাজারে পাঠানো হয়েছে। 

রামনেওয়াজ মৎস্য ঘাটের জেলে  ইব্রাহীম মাঝি ও জালাল মাঝি জানান, মঙ্গলবার সকাল থেকে মনপুরা উপজেলার কলাতলি ইউনিয়নের জেলে এমরান মাঝির নেতৃত্বে তার সঙ্গী মাঝিরা ওই এলাকার মেঘনা নদীতে জাল ফেলেন। কয়েক ঘণ্টা পর জাল টেনে ট্রলারে উঠালে বিভিন্ন সাইজের ইলিশের পাশাপাশি বিশাল আকারের রাজা ইলিশটি উঠে আসে। পরে তারা মাছটি দুপুরের দিকে রামেনওয়াজ মৎস্য ঘাটে নিয়ে নিলামে বিক্রি করেন। তখন ১৫ হাজার টাকায় আড়তদার শাওন হাওলাদার মাছটি ক্রয় করেন। 

আড়তদার শাওন হাওলাদার জানান, তিনি প্রকাশ্যে নিলামের মাধ্যমে অনেক আড়তদার ও ব্যবসায়ীদের সঙ্গে অংশ নেন। সর্বোচ্চ ১৫ হাজার টাকায় নিলামে ক্রয় করেন। 

তিনি আরও জানান, ২ কেজি ৫৬০ গ্রামের বিশাল সাইজের রাজা ইলিশটি তিনি অন্যান্য মাছের সঙ্গে বিকেলের দিকে লঞ্চে করে ঢাকায় পাঠিয়েছেন। তার এক পরিচিত আড়তদার ফোনে যোগাযোগ করেছেন মাছটি নিতে। তিনি যদি ভালো দাম দেয় তবে তাকে দিবেন।  আর যদি তিনি না নেন তাহলে কাওরান বাজারে একটি ১৬/১৭ হাজার টাকারও বেশি বিক্রি করতে পারবেন।

মনপুরা উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, সামনে ইলিশের ডিম ছাড়া মৌসুম হওয়ায় বড় ইলিশ সাগর থেকে নদীতে আসবে শুরু করেছে। অমাবস্যার সময় আরও বেশি বড় সাইজের ইলিশ নদীতে আসবে তখন জেলেদের জালে ধরা পরবে।

জুয়েল মাহা বিকাশ/এনএইচআর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *