September 8, 2026

এনজোর প্রশংসায় পঞ্চমুখ সিটির নুনেস

0
og_1788838686_6a9f831e792f9.jpeg


দিনকয়েক আগেই চেলসি থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের প্রথম পর্বে সিটির জার্সিতে মাঠে নামবেন তিনি এমনটাই অনুমেয়।

পোর্তোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার মাথেউস নুনেস। সেখানে নতুন সতীর্থ এনজো ফার্নান্দেজের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

চেলসি থেকে রেকর্ড ট্রান্সফার ফিতে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন এনজো। আর্জেন্টিনার হয়ে ২০২২ ও ২০২৬ বিশ্বকাপে খেলা এই মিডফিল্ডারকে দলে পাওয়ার বিষয়ে নুনেস বলেন, ‘সে আসবে কি না, আমরা নিশ্চিত ছিলাম না। আমরা সেরা খেলোয়াড়দের দলে চাই, আর এনজো তাদেরই একজন।’

তিনি আরও বলেন, ‘যখন জানতে পারলাম সে আমাদের সঙ্গে যোগ দিচ্ছে, আমরা খুব খুশি হয়েছিলাম। কারণ আমরা সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলতে চাই। এমন নয় যে আমাদের দলে আগে থেকেই সেরা খেলোয়াড় ছিল না, তবে নতুন কেউ এলে সে দলের জন্য অনেক ভালো কিছু নিয়ে আসবে।’

‘আমরা আগেই জানতাম আমাদের ভালো একটি দল আছে। এরপর ইলিমান দিয়াবাতেও দারুণ কাজ করেছে। তারা দলবদলের বাজারে অসাধারণ কাজ করেছে। এই মৌসুমে সবাই আমাদের অনেক সাহায্য করবে।’

চোটের কারণে মৌসুমের শুরুটা কঠিন গেলেও এখন দলে নিয়মিত জায়গা পাওয়ার আশা করছেন নুনেস।

ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগে অভিষেক ম্যাচেই আলোচনায় এসেছেন এনজো ফার্নান্দেজ। তৃতীয় রাউন্ডে কভেন্ট্রির বিপক্ষে ম্যাচে শুরু থেকেই খেলেন তিনি এবং একমাত্র গোলের আক্রমণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সেই গোলটি করেন আর্লিং হালান্ড।

এনজোকে দলে ভেড়াতে ১৪ কোটি ৫০ লাখ ইউরো খরচ করেছে ম্যানচেস্টার সিটি, যা তাকে ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়দের তালিকায় রেখেছে। রিভার প্লেট থেকে বেনফিকা, এরপর চেলসি হয়ে ম্যানচেস্টার সিটিতে আসার পথে তার ট্রান্সফার ফির মোট অঙ্ক দাঁড়িয়েছে ৩১ কোটিরও বেশি ইউরো। ফলে ট্রান্সফার ফি মিলিয়ে ইতিহাসের সর্বোচ্চ দামের খেলোয়াড়ও হয়েছেন তিনি।

আইএন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *