September 5, 2026

আমির খানকে কেন এতগুলো থাপ্পড় মেরেছিলেন অক্ষয়

0
asif-akbar-mtlhlkrek5iv9kv-20260903181531.jpg


বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা আমির খান। যে কোনো চরিত্রে নিজেকে তিনি নিখুঁতভাবে তুলে ধরতে চেষ্টা করেন। সেই চেষ্টায় বাদ পড়ে না খুঁটিনাটি কিছু। সেজন্যই তাকে ভক্তরা মিস্টার পারফেকশনিস্ট বলে ডাকেন।

তার জনপ্রিয় একটি সিনেমা ‘দিল চাহাতা হে’। ফারহান আখতার পরিচালিত ২৫ বছর আগের এই সিনেমার শুটিংয়ে একটি দৃশ্য বাস্তবসম্মত করতে আমির খানকে গুনে গুনে ১৭ বার চড় মেরেছিলেন সহশিল্পী অক্ষয় খান্না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনার পেছনের কারণ ও শুটিংয়ের স্মৃতি সামনে এনেছেন পরিচালক ফারহান আখতার।

ফারহান জানান, সিনেমার একটি দৃশ্যে বাস্তবসম্মত অভিব্যক্তি ফুটিয়ে তুলতে অক্ষয়কে সত্যিই আমিরকে চড় মারার নির্দেশ দিয়েছিলেন তিনি। বিষয়টি আমিরকে জানানো হয়েছিল এবং তিনিও এতে সম্মতি দিয়েছিলেন। তবে দৃশ্যটিকে আরও আকস্মিক ও স্বাভাবিক করে তুলতে চড়টি সংলাপের শেষে নয়, মাঝপথেই মারার পরিকল্পনা করেন পরিচালক।

ঘটনাটি বর্ণনা করে ফারহান বলেন, ‘আমি আমিরকে বলেছিলাম যে অক্ষয় সত্যি চড় মারবে। আমির তাতে রাজি হয়েছিলেন। তবে প্রথমে সংলাপের শেষে চড় মারার কথা থাকলেও আমি আগে থেকেই অক্ষয়কে বলেছিলাম, ডায়ালগের মাঝেই চড় মারতে হবে। তাহলে অবাক হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার ক্যামেরায় ধরা পড়বে।’

পরিচালকের এই পরিকল্পনা এতটাই স্বাভাবিক ছিল যে, দৃশ্যের সামনে থাকা সাইফ আলি খানও বুঝতে পারেননি চড়টি অভিনয়ের অংশ নাকি সত্যিই ঘটছে।

প্রথম চড় খাওয়ার পর কিছুটা চমকে গিয়েছিলেন আমির। তবে দৃশ্যটি নিখুঁতভাবে ধারণ করতে তিনি নিজেই পরবর্তী টেকগুলো দিতে রাজি হন। অক্ষয়ের চড় জোরে হওয়ায় প্রথম টেকেই আমিরের গাল ফুলে লাল হয়ে যায়। এরপর একে একে মোট ১৭টি টেক নেওয়া হয়। ফারহানের ভাষ্য অনুযায়ী, এতবার চড় খাওয়ার পর আমিরের মুখের একপাশে স্পষ্ট দাগও পড়ে গিয়েছিল।

তবে ‘দিল চাহাতা হে’-এর শুটিংয়ে শুধু আমিরকেই এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়নি। সিনেমার আরেকটি দৃশ্যে অভিনেত্রী ও মডেল সুচিত্রা পিল্লাইয়ের কাছ থেকে চড় খেতে হয়েছিল সাইফ আলি খানকেও। শুরুতে সুচিত্রা কিছুটা ইতস্তত করলেও পরিচালকের নির্দেশে তিনবার সাইফকে চড় মেরেছিলেন তিনি।

 

এলআইএ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *