September 4, 2026

অ্যাওয়ে ফ্যানদের ওপর সম্মিলিত নিষেধাজ্ঞা চায় না উয়েফা

0
og_1788490446_6a9a32ce634c6.jpeg


গুটিকয়েক সমর্থকের কারণে সব অ্যাওয়ে সমর্থককে শাস্তি না দেওয়ার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ফুটবলের সংশ্লিষ্ট সংস্থাগুলো।

মাদ্রিদে চলতি সপ্তাহে উয়েফার সেফটি অ্যান্ড সিকিউরিটি কনফারেন্সে বিষয়টি নিয়ে ঐক্যবদ্ধ অবস্থান নেয় উয়েফা, ইউরোপিয়ান ফুটবল ক্লাবস, ফুটবল সাপোর্টার্স ইউরোপ ও ইউরোপিয়ান লিগ। সম্মেলনে উয়েফার ৫০০টির বেশি জাতীয় অ্যাসোসিয়েশন, ক্লাব, সমর্থক, ঘরোয়া লিগ, পুলিশ, সরকারি ও ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘সহিংসতা, বিশৃঙ্খলা বা অন্য কোনো অসদাচরণ ঠেকাতে নেওয়া পদক্ষেপের লক্ষ্য হওয়া উচিত দায়ী ব্যক্তিরা, পুরো সমর্থকগোষ্ঠী নয়।’

তারা আরও বলেছে, ‘নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিলেই নিয়মিতভাবে সম্মিলিত নিষেধাজ্ঞা দেওয়া উচিত নয়। জননিরাপত্তা বা শৃঙ্খলার জন্য গুরুতর ঝুঁকি থাকলে এবং কম কঠোর কোনো ব্যবস্থা সেই ঝুঁকি মোকাবিলা করতে না পারলে, কেবল প্রমাণের ভিত্তিতেই এমন নিষেধাজ্ঞা বিবেচনা করা উচিত।’

আইএন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *