September 3, 2026

সাহসিকতার স্বীকৃতি পেলেন ফায়ার সার্ভিসের ৪০ কর্মকর্তা-কর্মচারী

0
shakil-neouj-motamt-20260817104513.jpg


সারাদেশে অপারেশনাল কাজে বিশেষ সাহসিকতা দেখানো ৪০ কর্মকর্তা-কর্মচারী এবং প্রশাসনিক কাজের ওপর নির্ধারিত বিভিন্ন মানদণ্ডে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত ২৮টি ফায়ার স্টেশনের প্রতিনিধিকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার (২ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত ‘সম্মাননা ও ইনসিগনিয়া প্রদান’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এই সম্মাননা স্মারক দেন। এসময় সব কর্মকর্তাকে ভালো কাজের মূল্যায়ন করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সারাদেশে অপারেশনাল কাজে বিশেষ সাহসিকতা প্রদর্শন করেছেন এমন বাছাই করা ৪০ কর্মকর্তা-কর্মচারীকে মহাপরিচালকের প্রশংসা এবং সারাদেশে থেকে প্রশাসনিক কাজের ওপর নির্ধারিত বিভিন্ন মানদণ্ডে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত ২৮টি ফায়ার স্টেশনের প্রতিনিধির কাছে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

একই অনুষ্ঠানে পরিচালকদের সঙ্গে নিয়ে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৪ জন ওয়্যারহাউজ ইন্সপেক্টরকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন অধিদপ্তরের মহাপরিচালক।

এসময় নির্বাচিত ৪০ জন কর্মকর্তা-কর্মচারীর হাতে পর্যায়ক্রমে ‘মহাপরিচালকের প্রশংসা’ লেখা ইনসিগনিয়া, সনদপত্র ও অর্থ সম্মাননা তুলে দেন। এছাড়াও সারাদেশের মধ্যে নির্বাচিত ২৮টি শ্রেষ্ঠ ফায়ার স্টেশনের প্রতিনিধির মধ্যে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৫টি করে শ্রেষ্ঠ ফায়ার স্টেশন এবং অন্যান্য বিভাগের ৩টি করে শ্রেষ্ঠ ফায়ার স্টেশনকে পুরস্কার দেওয়া হয়।

কেআর/এমআইএইচএস



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *