September 2, 2026

যুক্তরাষ্ট্রের ইন্ধনে পার হতে গিয়ে বিধ্বস্ত দুই ট্যাংকার

0
og_1788342203_6a97efbbb5ebe.jpeg


নতুন করে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হরমুজ প্রণালিতে মার্কিন এজেন্টদের নিয়ন্ত্রণাধীন দুটি তেলবাহী ট্যাংকারে মাইন বিস্ফোরণ খবর পাওয়া গেছে। এতে ট্যাংকার দুটি কার্যত অচল হয়ে পড়েছে বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসির জনসংযোগ দপ্তর জানায়, ইরানের নির্ধারিত নিরাপদ নৌপথের পরিবর্তে অনুমোদনহীন একটি পথ দিয়ে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করার সময় ট্যাংকার দুটিতে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিবৃতিতে আরও বলা হয়, ট্যাংকার দুটিতে বর্তমানে আগুন জ্বলছে।

এর আগে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের বান্দার-ই কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠান ও কয়েক আবাসিক এলাকায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে এক শিশুসহ পাঁচজন নিহত এবং আরও ৬৩ জন আহত হয়। এসব হামলার জবাবে পাঁচ দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ‘প্রতিশোধমূলক’ হামলা চালায় ইরান।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

কেএম 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *