JezK

Edit File: wp-blog-header.php


বৈশ্বিক র‍্যাংকিংয়ে যেতে শিক্ষার পরিবেশ বজায় রাখতে হবে - Bangla Daily
September 14, 2026

বৈশ্বিক র‍্যাংকিংয়ে যেতে শিক্ষার পরিবেশ বজায় রাখতে হবে

0
og_1789402374_6aa81d066aba3.jpeg


গুণগত শিক্ষার পরিবেশ ও সঠিক ইকোসিস্টেম বজায় রাখতে পারলে অল্প সময়ের মধ্যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বৈশ্বিক র‍্যাংকিংয়ে সম্মানজনক অবস্থানে পৌঁছাবে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। এ লক্ষ্যে ইতোমধ্যে একটি ‘র‍্যাংকিং সেল’ গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে ‘হংকং রিসার্চ সেন্টার ফর এশিয়ান স্টাডিজ-বাংলাদেশ সেন্টার’ এর দুই দিনব্যাপী ১ম আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, সম্মেলনের মূল উদ্দেশ্য হলো চমৎকার অ্যাকাডেমিক পরিবেশ ও আলোচনার পথ সুগম করা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষাবিদ ও গবেষকদের মধ্যে গভীর সম্পর্ক তৈরি করা এবং নীতিনির্ধারকদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সহায়তা করা। এ ধরনের আয়োজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সঠিক ও প্রাণবন্ত পথে এগিয়ে যাচ্ছে এমন ইঙ্গিত দেয়।

তিনি আরও বলেন, ২৪টি দেশ থেকে আসা অংশগ্রহণকারীরা সম্মেলনে ২৫০টিরও বেশি গবেষণাপত্র উপস্থাপন করেছেন। এর মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক বৃদ্ধি, নতুন চিন্তাভাবনা ও ভাববিনিময়ের সুযোগ তৈরি হয়েছে। তরুণ গবেষকরাও বিশ্বমানের গবেষক হিসেবে নিজেদের গড়ে তোলার সুযোগ পেয়েছেন।

এ সময় চবি উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, হংকং রিসার্চ সেন্টার ফর এশিয়ান স্টাডিজ বাংলাদেশ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. সুজিত কুমার দত্ত, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি মোহাম্মদ নিয়াজ মোরশেদ, অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলম, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রহমান নাছিরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও গবেষকরা উপস্থিত ছিলেন।

এমএমআরআর/এসজেডএইচ/এএসএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *