JezK

Edit File: wp-load.php


জুনিয়র বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট, শিক্ষক-অভিভাবকদের উদ্বেগ - Bangla Daily
September 17, 2026

জুনিয়র বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট, শিক্ষক-অভিভাবকদের উদ্বেগ

0
school-mshldqqz8epcecp-20260806201012.jpg


চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে আগামী ৮ ডিসেম্বর, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। সারাদেশের প্রায় ৪ লাখ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে। এ পরীক্ষার মধ্যেই দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।

এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা পরীক্ষার মধ্যে নির্বাচন পড়ায় জটিলতার আশঙ্কা করছেন।

জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রকাশিত সময়সূচি অনুযায়ী- ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত ও ১৫ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। অথচ ১৩ ডিসেম্বর দেশের অন্তত ৮০টি উপজেলায় দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শিক্ষক-অভিভাবকরা জানান, দেশের বিভিন্ন উপজেলায় জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র ও ভোটকেন্দ্র একই শিক্ষাপ্রতিষ্ঠানে হওয়ায় জটিলতা তৈরি হতে পারে। জুনিয়র বৃত্তি পরীক্ষার মধ্যে ইউপি ভোটগ্রহণ করা উচিত হবে না। যেহেতু পরীক্ষার রুটিন আগেই ঘোষণা করা হয়েছিল, তাই ভোটের তারিখ পরিবর্তনের দাবি জানান তারা।

বরিশালের একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাম প্রকাশ না করে বলেন, আমাদের উপজেলায় জুনিয়র বৃত্তি পরীক্ষার দুটি পরীক্ষাকেন্দ্র রয়েছে। এ কেন্দ্রগুলোই ভোটকেন্দ্র হিসেবেও ব্যবহার করা হয়। বৃত্তি পরীক্ষা একটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। একই দিনে ভোট হলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াত ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হবে। তাই ভোটের তারিখ পরিবর্তন করা দরকার।

এদিকে, সোমবার (১৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার (ইসি) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ ব্রিফিংয়ে জানান, টেস্ট পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, জুনিয়র বৃত্তি পরীক্ষা, এসএসসি ও এইচএসসি পরীক্ষা, দুর্গাপূজা, ঈদের সময় বিবেচনায় নিয়ে ৭ ধাপে নির্বাচন শেষ করার পরিকল্পনা করা হয়েছে।

তবে শিক্ষক-অভিভাবকদের অভিযোগ, সব পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিলেও জুনিয়র বৃত্তি পরীক্ষার বিষয়টি হয়তো নির্বাচন কমিশনের বিবেচনায় নেই। তারা এ বিষয়টিও বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন।

জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জাগো নিউজকে বলেন, ‘নির্বাচন কমিশন সম্ভাব্য একটি তারিখ ঘোষণা করেছে। আমরা এ নিয়ে কথা বলবো। ১৩ ডিসেম্বর জুনিয়র বৃত্তির গণিত পরীক্ষা রয়েছে। ওই দিনটি পরিবর্তন করে অন্য কোনো দিন ভোটগ্রহণ করা সম্ভব কি না, তা নিয়ে আলোচনা করে দেখা হবে।’

এএএইচ/ইএ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *